বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
শেখ হাসিনার প্রশংসা করলেন এর্দোয়ান
শেখ হাসিনার প্রশংসা করলেন এর্দোয়ান

শেখ হাসিনার প্রশংসা করলেন এর্দোয়ান

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান৷ দু দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখার আশ্বাসও দিয়েছেন তিনি৷বুধবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন আঙ্কারার প্রেসিডেন্ট ভবনে দেখা করতে গেলে এর্দোয়ান বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্ক সবসময় বাংলাদেশের পাশে থাকবে৷ এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় শেখ হাসিনার প্রশংসা করেন তিনি৷ এছাড়া তুরস্কের অর্থায়নে একটি উন্নতমানের হাসপাতাল নির্মাণের জন্য জমি দিতে বাংলাদেশকে অনুরোধ জানান৷বৈঠকে দু’দেশের সম্পর্কোন্নয়নের জন্য উচ্চ পর্যায়ের আলোচনা চালিয়ে যেতে একটি ফোরাম গঠনের বিষয়েও আলোচনা হয়৷এ বছর অনুষ্ঠিত হতে যাওয়া ডি-৮ সম্মেলন বিষয়টিও আলোচনায় আসে৷ এ সময় তুরস্কের প্রেসিডেন্ট সম্মেলনে অংশগ্রহণ করার আশা প্রকাশ করেন এবং ডি-৮ জোটকে আরো সম্প্রসারিত করার আহ্বান জানান৷ডি-৮ হলো উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট৷ বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক এ জোটের সদস্য৷ আগামী ডিসেম্বরে এ জোটের সম্মেলন হওয়ার কথা৷বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসোগলুও উপস্থিত ছিলেন৷ বাংলাদেশ এবং তুরস্কের দ্বিপাক্ষিক বাণিজ্যকে দুই বিলিয়ন ডলারে সম্প্রসারিত করার কথা বলেন তিনি৷আরআর/এসিবি (ইউএনবি)

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।