শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ

নতুন সূর্য ডেস্ক :

সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। ভোটের মাধ্যমে সুপ্রিম কোর্টসহ সারা দেশের ৫১ হাজারের মতো আইনজীবী তিন বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। নির্বাচনের মাধ্যমে মোট ১৪ সদস্য তিন বছরের জন্য নির্বাচিত হন।  

এবারের নির্বাচনে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে সাধারণ আসনে ৭টি পদে প্রার্থী হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল, অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান, অ্যাডভোকেট মো. রবিউল আলম বুদু, অ্যাডভোকটে মো. নজরুল ইসলাম খান ও অ্যাডভোকেট মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা।

অন্যদিকে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সাধারণ আসনে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার  এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন সরকার, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।