বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
শ্রীলঙ্কা সফর নিয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা
শ্রীলঙ্কা সফর নিয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

শ্রীলঙ্কা সফর নিয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

নতুন সূর্য ডেস্কঃ

অর্থনৈতিক সঙ্কট আর সরকারবিরোধী আন্দোলনে এখনও কার্যত অচল শ্রীলঙ্কা। দু’য়েক মাসের মধ্যে এই জটিলতার জট খোলার সম্ভাবনাও ক্ষীণ। এরমধ্যেই চলতি বছরের জুন-জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের।

চলমান পরিস্থিতি নিয়ে তাই উদ্বিগ্ন অজি ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেছেন, ‘শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে খেলোয়াড়রা উদ্বিগ্ন।’
২০১৬ সালের পর এবারই প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টিম অস্ট্রেলিয়া।

টড গ্রিনবার্গ গ্রিনবার্গ আরও বলেন, ‘আমাদের ক্রিকেটাররা চাইছে খেলতে এবং তারা এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্দেশনা ও গাইডলাইন চায়।’

আসন্ন সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ২ টেস্ট, পাঁচ ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।