
মোঃ মনিরুল ইসলাম, ডুমুরিয়া, খুলনা :
ডুমুরিয়া কুলবাড়িয়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয় । শনিবার সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত কুলবাড়ি গ্রামের প্রায় ১০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় ।
সার্বিক সহযোগীতা ও রক্তের গ্রুপ নির্ণয় করেন গাজী হাদিউজ্জামান।

এ সময় উপস্হিত ছিলেন কুলবাড়িয়া স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ হেলাল উদ্দীন মোড়ল, কুলবাড়িয়া স্বেচ্ছাসেবী সংঘটনের সভাপতি মোঃ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক টুটুল জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ শাকিল, মোঃ জাকারিয়া, সোহেল, সোহান প্রমুখ।