শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া পাইলট হাই স্কুল অ্যালামনাই এ্যাসোসিয়েশন (কাপা)’র রিইউনিয়ন উদযাপন
কলারোয়া পাইলট হাই স্কুল অ্যালামনাই এ্যাসোসিয়েশন (কাপা)’র রিইউনিয়ন উদযাপন

কলারোয়া পাইলট হাই স্কুল অ্যালামনাই এ্যাসোসিয়েশন (কাপা)’র রিইউনিয়ন উদযাপন

শেখ শাহাজাহান আলী শাহিন, বিশেষ প্রতিবেদক :

সাতক্ষীরা জেলার কলারোয়ায় জাকঁজমকপূর্ণ এবং বিপুল ছাত্রের অংশগ্রহণে ঐতিহ্যের ধারাবাহিকতায় ঐতিহ্যবাহি কলারোয়া পাইলট হাই স্কুল এর ছাত্রদের নিয়ে গঠিত” কলারোয়া পাইলট হাইস্কুল আ্যালামনাই এ্যাসোসিয়েশনের রি-ইউনিয়ন উদযাপিত হয়েছে।

সোমবার (১১ জুলাই) রি-ইউনিয়ন উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আঃ রব। এসময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলিমুর রহমান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড শেখ কামাল রেজা, বি,আর,ডি,বি’র কর্মকর্তা শেখ জাহাঙ্গীর কবির, প্রাক্তন ফুটবলার শেখ আলতাফ হোসেন, রি-ইউনিয়ন কমিটির আহবায়ক শেখ আলমগীর কবির, প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান বিল্পব, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু ও আলহাজ্ব আঃ রহিম বাবু।

এরপর কলারোয়া পাইলট হাইস্কুলের বিভিন্ন সালের পাস করা ছাত্রদের সারাদিন ব্যাপী ফরম পূরনের মাধ্যমে সদস্য সংগ্রহ চলে। খেলার শুরুতে কাপা’র অন্যতম প্রতিষ্ঠাতা নাসিম হায়দার শিমুল এবং সদস্য আজিজুর রহমান বাবুর আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাহিদুর রহমান খান চৌধুরী এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিনব্যাপী মোট ১৭টি ফুটবল ব্যাচের মাধ্যমে খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপুণ্য উপস্থাপন করে আমোদ ফুর্তিতে মজিয়ে রাখে দর্শকদের।

খেলায় এ গ্রুপের সেমি ফাইনালে মুখোমুখি হয় ব্যাচ ৯০/৯৪ বনাম ৯৫, ব্যাচ ৯৭ বনাম ৯৮ এবং বি গ্রুপের সেমি ফাইনালে মুখোমুখি হয় ব্যাচ ১৭ বনাম ব্যাচ ১৮ এবং ব্যাচ ১০ বনাম ব্যাচ ১৫. ফলে এ গ্রুপ চ্যাম্পিয়ান হয় ————+ এবং বি গ্রুপ চ্যাম্পিয়যান হয়ে ফাইনালে মুখোমুখি হয়।

এ গ্রুপের চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে এস,এস,সি ৯৫ ব্যাচ, এবং রানার আপ হয় এস,এস,সি ১৯৯৭ ব্যাচ এবং বি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এস,এস,সি ২০১৫ ব্যাচ এবং রানার আপ হওয়ার গৌরব অর্জন করে এস,এস,সি ব্যাচ ২০১৮।

খেলা গুলো পরিচালনা করেন ফারুক হোসেন স্বপন, মাসউদ পারভেজ মিলন, মোশাররফ হোসেন, কামরুজ্জামান বাবু। ধারাভাষ্যে ছিলেন বদরুজ্জামান বিপ্লব, সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও মোঃ জাহাঙ্গীর হোসেন।

উদ্বোধনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। কাপার রি-ইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ আলমগীর কবির, মাঠ ব্যাবস্থাপনায় দায়িত্ব পালন করেন মাসউদুল করিম মাসুদ।

খেলাগুলি মাঠে উপস্থিত হয়ে উপভোগ করেন কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের উপাধ্যাক্ষ মোঃ রেজাউল ইসলাম ইসলাম, সহকারী পরিচালক সমাজসেবা শেখ ফারুক হোসেন, সাংবাদিক কে,এম আনিছুর রহমান, এম,এ, সাজেদ সহ বিপুল সংখ্যক দর্শক।

অনুষ্টানের কিছু খন্ড চিত্র

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।