শনিবার, ৩০ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কাপা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এসএসসি ২০১৫ ব্যাচ
কাপা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এসএসসি ২০১৫ ব্যাচ

কাপা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এসএসসি ২০১৫ ব্যাচ

নতুন সূর্য ডেস্কঃ

সাতক্ষীরার “কলারোয়া পাইলট হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন” (কাপা) এর ৭ম রি-ইউনিয়ন ও প্রীতি ফুটবল টুর্নামেন্টে এস এস সি ২০১৫ ব্যাচ চ্যাম্পিয়ন এবং ২০১৮ ব্যাচ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

১১ জুলাই ২০২২ (সোমবার) এ উপলক্ষ্যে ১৬টি দল নিয়ে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বের ৩য় খেলায় ২০১৪ ব্যাচকে পরাজিত ২০১৫ ব্যাচ।২য় সেমিফাইনালে ২০১০ বনাম ২০১৫ টাইব্রেকারে ৩-২ গোলে জয়ী হয় ২০১৫ ব্যাচ। ফাইনাল ম্যাচে ৩০ মিনিটের খেলায় ২০১৮ বনাম ২০১৫ মুখোমুখি হয় । প্রথম ও দ্বিতীয়ার্ধে উভয় দলেরই সমান ২-২ গোল হওয়ায় টাইব্রেকারে ২-০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ২০১৫ ব্যাচ। ২০১৫ ব্যাচের নাহিদ হাসান ও শাকিল একটি করে গোল করে ।

টিমের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলো নহিদ হাসান বাপ্পি, তৌফিকুর অনিক, জাওয়াহের জোবায়ের জিম, সুজন, সাইদুর রহমান আবির ও গোলকিপার মেহেদী হাসান ফাহিম ।

জয়ী দলের অধিনায়ক শাকিল দৈনিক নতুন সূর্যকে বলেন,”প্রতিপক্ষ দল অনেক শক্তিশালী ছিল । প্রতিটা টিমের খেলোয়াড় অনেক ভালো খেলেছে । তার মধ্যে আমরা ১৫ ব্যাচ জয়লাভ করতে পেরে অনেক খুশি । খেলায় আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে ভবিষ্যতে আরও ভালো খেলার চেষ্টা করবো । সবাই দোয়া করবেন ।”

খেলাগুলো মাঠে উপস্থিত হয়ে উপভোগ করেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান,কলারোয়া পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, কপাই এর সাধারণ সম্পাদক এ্যাডঃ কামাল রেজা, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের উপাধ্যাক্ষ মোঃ রেজাউল ইসলাম ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ ফারুক হোসেন, সাংবাদিক কে,এম আনিছুর রহমান, এম,এ, সাজেদসহ বিপুল সংখ্যক দর্শক।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।