মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
আল্লামা আহমদ শফী’র ইন্তেকালে কলারোয়ায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আল্লামা আহমদ শফী’র ইন্তেকালে কলারোয়ায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আল্লামা আহমদ শফী’র ইন্তেকালে কলারোয়ায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নতুন সূর্য ডেস্কঃ
হাটহাজারী মাদ্রাসার সদরে মুহতামিম, হুসাইন আহমাদ মাদানী রহ. এর খলীফা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেবের ইন্তেকালে কলারোয়ায় জাতীয় মুফাসসির পরিষদের আয়োজনে আলোচনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

২১ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ১২ টায়
মুহা. আসাদুজ্জামান ফারুকী’র সভাপতিত্বে মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি হযরত মাওলানা মনিরুল ইসলাম বেলালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের জেলা কোষাধ্যক্ষ মাওলানা রুস্তম আলী তাওহিদী, বিশিষ্ট আলেমে দ্বীন মাও. মকবুল হোসাইন, তরুণ আলোচক হাফেজ মাও. ইমাম হোসেন, মাও. ওবায়দুর রহমান চন্দনপুরি, উদীয়মান বক্তা মাও. ফিরোজ আহমেদ আজাদী, মাও.ইসমাইল হোসাইন আমিনী প্রমুখ।
এসময় বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ এর জেলা-উপজেলা নেতৃবৃন্দের মাঝে ২০২০-২০২১ সেশনের ডায়েরি বিতরণ করা হয়।

আলোচকরা বলেন আল্লামা শাহ আহমাদ শফী রহ. ছিলেন মুসলিম উম্মাহর অমূল্য সম্পদ। বাংলাদেশসহ ভারত উপমহাদেশের অসংখ্য আলেমের উস্তাদ। তিনি একাধারে দরসে বুখারিতে শাইখুল হাদীসের ভূমিকা পালন করেছেন অপরদিকে নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনে সরব নেতৃত্ব দিয়েছেন। তাঁর ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন অভিভাবক কে হারিয়েছে।

উল্লেখ্য গত শুক্রবার সন্ধ্যায় তিনি রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
অনুষ্ঠান শেষে হযরতের জন্য জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।