বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার দেয়াড়া ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির সংলাপ অনুষ্ঠিত
কলারোয়ার দেয়াড়া ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির সংলাপ অনুষ্ঠিত

কলারোয়ার দেয়াড়া ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির সংলাপ অনুষ্ঠিত


জি.এম.জিয়া,স্টাফ রিপোর্টার:

কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নে আশ্বাসঃ মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য’ প্রকল্প এর মাধ্যমে মানব পাচার প্রতিরোধে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলার খোরদো বাজার ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো অপারেশন এসডিসি’র অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় সিডাব্লিউসিএস এর বাস্তবায়নে দেয়াড়া ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সংলাপ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন দেয়াড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সাংবাদিক এম আইউব হোসেন। মানব পাচার প্রতিরোধে সংলাপ উপলক্ষে সচেতনামূলক আলোচনা করেন সেন্টার ফর ওম্যান এন্ড চাইল্ড স্টাডিজ (সিডাব্লিউসিএস) এর স্যোশাল মোবিলাইজার মাহমুদুল হাসান,স্যোশাল মোবিলাইজার আছিয়া খাতুন। এ সময় উপস্থিত ছিলেন খোরদো সালেহা হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শহিদুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মাহমুদা খাতুন,মেম্বর আকলিমা, সকিনা খাতুন,মেম্বর আব্দুর আলিম,মেম্বর রফিকুল ইসলাম মিলন,মেম্বর তোজাম হোসেন, সিডাব্লিউসিএস কাউন্সিলার মরিয়ম খাতুন, নজিবর রহমান,ডাঃ মিজানুর রহমান,আব্দুল ওয়াদুদ,সামছুল আলম সোনা মোল্লা,আবুল কাসেম,নাঈম হোসেন প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।