শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় জেলের জালে মিললো ১’শ কেজি ওজনের শিবলিঙ্গ
পাইকগাছায় জেলের জালে মিললো ১’শ কেজি ওজনের শিবলিঙ্গ

পাইকগাছায় জেলের জালে মিললো ১’শ কেজি ওজনের শিবলিঙ্গ

শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় জেলের জালে আটকা পড়লো ১শ কেজি ওজনের শিবলিঙ্গ। শুক্রবার বিকেলে উপজেলার হরিঢালী ইউনিয়নের গোলাবাটীস্থ কপোতাক্ষ নদে জগদীশ-অঞ্জনা বিশ্বাস দম্পত্তি এ শিবলিঙ্গের সন্ধান পেয়ে উদ্ধার করেন।

হরিঢালীর ৫ নং ওয়ার্ড সদস্য আজিজুল খাঁ ও ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুকে উক্ত বিষয়ে জ্ঞাত করেন এবং শনিবার দুপুরে থানায় হস্তান্তর করেন।

শিবলিঙ্গের উদ্ধার সম্বন্ধে নোয়াকাটির মালোপাড়ার বাসিন্দা জগদীশ-অঞ্জনা দম্পতি বলেন, মাছধরার জন্য আমরা প্রতিদিনের ন্যায় কপোতাক্ষ নদে পাটাজাল পাতি।জাল তোলার সময় বাঁধা পেলে নদে নেমে এ শিবলিঙ্গের সন্ধান পেয়ে তা উদ্ধার করে বাড়িতে এনে সকলের খবর দেই।

এ বিষয়ে ওসি জিয়াউর রহমান বলেন, প্রায় ১শ কেজি ওজনের ৩ ফুট উচ্চতা বিশিষ্ট শিবলিঙ্গটি কষ্টি পাথরের কিনা তা পরীক্ষা ছাড়া এ মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।