শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া আলিয়া মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগীতা ও জাতীয় শোক দিবসের দোয়া অনুষ্ঠিত
কলারোয়া আলিয়া মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগীতা ও জাতীয় শোক দিবসের দোয়া অনুষ্ঠিত

কলারোয়া আলিয়া মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগীতা ও জাতীয় শোক দিবসের দোয়া অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদকঃ

সাতক্ষীরার কলারোয়া আলিয়া মাদ্রাসার আয়োজনে পবিত্র আশুরা উপলক্ষে ২ দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগীতা,পুরুষ্কার বিতরণী এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৫টি গ্রুপে ভাগ করে আযান,কোরআন তেলোওয়াত,উপস্থিত বক্তৃতা, হামদ/ নাথ,কবিতা আবৃত্তি ও সাধারণ জ্ঞান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী,কলারোয়া পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিউল আলম, মিতালী হজ্জ ট্রাভেলসের মোঃ হুমায়ুন কবির, অভিভাবক সোলাইমান হোসেন,মোঃ জবেদ আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আঃ গফফারসহ সকল শিক্ষক মন্ডলী।

শনিবার(২০ আগস্ট) সকল গ্রুপের প্রতিযোগীতা শেষে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ বজলুর রহমান এর সভাপতিত্বে পুরুষ্কার বিতরনী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিচারক মন্ডলী হিসেবে ছিলেন মাওঃ আহম্মদ আলী,সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, প্রভাষক মোঃ মহিদুর রহমান, শাহনাজ পারভীন, শিরিনা আক্তার, শফিউল আযম, আবদুল বারী, আরশাদ আলী।

ফলাফল প্রস্তুত কমিটিতে ছিলেন আহসান হাবীব ও তাহেরা খাতুন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

পুরুষ্কার বিতরন শেষে শোক দিবসে জাতির জনকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।