মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলের লক্ষ্যে মতবিনিময় সভা
কলারোয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলের লক্ষ্যে মতবিনিময় সভা

কলারোয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলের লক্ষ্যে মতবিনিময় সভা

নতুন সূর্য ডেস্কঃ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দ্বিতীয় রাউন্ডে দুই সপ্তাহব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়, কলারোয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৩১ হাজার ১’শ ১৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে৷ ক্যাম্পেইন চলাকালে সামাজিক দূরত্ব বজায় রেখে অতিরিক্ত জ্বর ও কান্নারত শিশুদের ভিটামিন এ খাওয়ানো থেকে বিরত রাখতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু৷

ডা. মাহদী আল মাসুদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরিন কান্তা, কলারোয়া থানা পুলিশ পরিদর্শক তদন্ত হারাণচন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডা. শফিকুল ইসলাম, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, সাংবাদিক জাহিদুল ইসলাম প্রমূখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।