
মোঃ জাহাঙ্গীর হোসেন
সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট ২০০৪ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা দিবস-২০২২ উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২১ আগস্ট বিকাল ৫ টার কলারোয়া পৌর সদরের বিশ্বাস মার্কেটস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে হতে কলারোয়া উপজেলা মেইন সড়ক প্রদক্ষিন শেষে পৌর সদরের বিশ্বাস মার্কেটস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে মিছিল ও সমাবেশ টি শেষ হয়। উক্ত মিছিল ও সমাবেশ অনুষ্ঠানের অতিথি কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলিমুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলী ভিপি, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ জাকির হোসেনে, কলারোয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান তুহিন, কলারোয়া পৌর সভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবনেতা শফিউল আলম শফি, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি টিপু, সাধারণ সম্পাদক মোঃ ফাহিম হোসেন,
কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু, ৬নং ওয়ার্ড কাউন্সিল মোঃ আলফাজ উদ্দিন, যুবলীগ নেতা সঞ্জয় সাহা, জয়দেব শাহা ও ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান।
এছাড়াও উপস্থিত আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা যুবলীগ নেতা মোঃ সরোয়ার হোসেন।