বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে জেলা ও সদর যুবলীগের দোয়া
২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে জেলা ও সদর যুবলীগের দোয়া

২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে জেলা ও সদর যুবলীগের দোয়া

সাতক্ষীরা প্রতিনিধি

২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ানুষ্ঠান করেছে জেলা ও সদর উপজেলা যুবলীগ।

(২১ আগস্ট) আসরের নামাজের পর জেলা পরিষদ মসজিদে দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। সদর উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগ নেতা মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন বাপ্পী, সদর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, আগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুর রহমান, শিবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কাশেমসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসুল্লিবৃন্দ।

এসময় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ ২১ আগস্টে আহত ব্যক্তির্গের শারিরীক সুস্থতা কামনা করে এবং ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ ওসমান গনি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।