
ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ
আগামী ২০শে অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিতব্য খুলনা জেলার পাইকগাছা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত দু’জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার দুপুর ১টায় আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু উপজেলা নির্বাচন অফিসার কামাল উদ্দীন আহম্মেদের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব আলী সানা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহ-সভাপতি সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, প্রভাষক ময়নুল ইসলাম, অ্যাডভোকেট শেখ আবুল কালাম আজাদ ও কাজল কান্তি বিশ্বাস।

অপরদিকে, দুপুর ২ টায় বিএনপি মনোনীত উপজেলা বিএনপি’র আহবায়ক ডাক্তার আব্দুল মজিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন ডাবলু, পৌর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জি,এ সাত্তার,জেলা সাংগঠনিক সম্পাদক সামছুল আলম পিন্টু, আসলাম পারভেজ, তুষার কান্তি মন্ডল, প্রনব কান্তি মন্ডল, কলিঙ্গ রাজ, পৌর কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, আবুল হোসেন ও সাদ্দাম হোসেন।
গত সতের জুলাই তারিখে উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর মৃত্যুতে এ পদটি শুন্য হয়। উপজেলা নির্বাচন অফিসার কামালউদ্দীন আহম্মেদ বলেন, চার টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। তার মধ্যে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত দু’জন প্রার্থী উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।