বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে দোয়াপ্রার্থী মুন্না
জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে দোয়াপ্রার্থী মুন্না

জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে দোয়াপ্রার্থী মুন্না

স্টাফ রিপোর্টারঃ
আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে দশটি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত জেলা পরিষদ নির্বাচনে সকলের কাছে দোয়াপ্রার্থী কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক শেখ আসিকুর রহমান মুন্না।

জানা গেছে, কলারোয়া উপজেলার দেয়াড়া, যুগিখালী, কুশোডাংগা, হেলাতলা, কয়লা, সোনাবাড়িয়া, চন্দনপুর, জয়নগর, কেরালকাতা, লাঙ্গলঝাড়া ইউনিয়ন, কলারোয়া পৌরসভা ও উপজেলা পরিষদ নিয়ে গঠিত আসনে সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভের লক্ষে তিনি বিভিন্ন ইউনিয়নে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হচ্ছেন।

আশিকুর রহমান মুন্না একান্ত সাক্ষাতকারে বলেন, আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচন করার লক্ষ্যে কলারোয়া পৌরসভার সম্মানিত মেয়র, কাউন্সিলবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ ও সদস্য বৃন্দের সাথে মিলিত হচ্ছি। প্রচার প্রচারনা চালাচ্ছি।
তিনি আরো বলেন, দশটি ইউনিয়ন ও পৌরসভার সকল সম্মানিত ভোটারদের কাছে দোয়া ও কামনা করছি। সাথে সাথে সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করছি।
আমি নির্বাচিত হলে উপজেলাবাসীর উন্নয়নের জন্য সকল ধরণের কাজ করবো। আমার নির্বাচনি এলকার উন্নয়নের জন্য সকল ধরণের কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।