
স্টাফ রিপোর্টার:
“শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় বিশ্ব সমাজকর্ম দিবস ২০২২ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ হয়েছে।
রবিবার সকাল ১০ টার সময় র্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অসহায়, গরীব ও দুস্থ রোগীদের জন্য অর্থ সহায়তা দিয়ে যে নজির স্থাপন করেছেন সেটা নি:সন্দেহে প্রশংসার দাবী রাখে। গ্রামকে শহর হিসেবে গড়ে তোলার জন্য তিনি দিন রাত পরিশ্রম করে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। এই জন্য সকলকে যে যার জায়গা থেকে প্রধানমন্ত্রীকে সাধ্যমত সহযোগীতা করার জন্য সকলের নিকট আকুল আবেদন করেন। যেন অতি দ্রুত ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ বিনির্মাণে আমরা তার সহযাত্রী হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারি।
এ সময় প্রধান অতিথি উপজেলার ১৫ জন বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজড জনিত রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরন করেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমাজসেবা অফিসের কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্টানটি সঞ্চালনা করেন উপজেলা সুযোগ্য সমাজসেবা কর্মকর্তা নুরে-আলম নাহিদ।