মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ইউজিসি সদস্যদের শ্রদ্ধা নিবেদন
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ইউজিসি সদস্যদের শ্রদ্ধা নিবেদন

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ইউজিসি সদস্যদের শ্রদ্ধা নিবেদন

মোঃ মনিরুল ইসলাম/মোঃ ইমরান শেখ:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নবনিযুক্ত পূর্ণকালীন দুইজন সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ ও অধ্যাপক ড. মো. আবু তাহের এবং কমিশন কর্তৃক গঠিত জাতির পিতা শেখ মুজিবুর রহমান- এঁর জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটির আহবায়ক ও ইউজিসি সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে তাঁরা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার মহান স্থপতি ও ইউজিসি’র প্রতিষ্ঠাতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। এসময় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সদস্যত্রয় বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ ও উচ্চশিক্ষায় তাঁর স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. কামাল হোসেন, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুখ এবং কমিশনের বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটির সদস্য-সচিব বিষ্ণু মল্লিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক বিশ্বজিৎ চন্দ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আবু তাহের- কে ইউজিসি’র পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দিয়ে গত ০৩ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ঐ দিনই ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ -এর কাছে তাঁরা যোগদান পত্র পেশ করেন। এ দু’জন সদস্য আগামী ০৪ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।