
মোঃ ইমরান শেখ, চুকনগর, খুলনাঃ
ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আজ সকালে বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে অপরাজিতা প্রকল্পের নারী নেত্রীদের সরকারী বেসরকারী কমিটি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষনের উদ্বোধন করেন ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যান গাজী মোঃ হুমায়ূন কবির। প্রশিক্ষনে সহায়ক হিসাবে দায়িত্ব পালন করেন প্রকল্প সমন্বয়কারী সুবোল কুমার ঘোষ ও উপজেলা সমন্বয়কারী দীপঙ্কর মন্ডল।
সমাপনী অধিবেশনে বক্তৃতা করেন নারীনেত্রী জাহানারা বেগম, আসমা বেগম, লাভলী রায়, মনীষা মন্ডল, বিভাবতী ফৌজদার ও তহমিনা বেগম। ডুমুরিয়া ইউনিয়নের ১৪ জন অপরাজিতা প্রশিক্ষনে অংশগ্রহণ করে