
ইউনুছ আলী,পাইকগাছাঃ
মরহুম পিতা-মাতার কবর জিয়ারত ও জেলা এবং মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছন পাইকগাছা উপজেলা পরিষদ উপ-নির্বাচনের আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনার টুটপাড়াস্থ সরকারি কবর স্থানে মরহুম পিতা বঙ্গবন্ধুর একান্ত সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষা সৈনিক সাবেক এমএনএ শহীদ এমএ গফুর ও মাতা লায়লা গফুরের কবর জিয়ারত করেন। এরপর তিনি নগর ভবনে গিয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং জেলা পরিষদে গিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ ও কেসিসি মার্কেটস্থ চেম্বারে গিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা’র সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।
এ সময় দলীয় নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনোয়ার ইকবাল মন্টুকে আশির্বাদ করেন। সবশেষে তিনি বসুপাড়া সরকারি কবর স্থানে গিয়ে সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর কবর জিয়ারত করেন। এ সময় দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এ্যাডঃ ফরিদ আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হোসনেয়ারা চম্পা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক শেখ মোঃ আবু হানিফ।