বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ঘাটাইলের পৌর মেয়র পদ প্রার্থী  ভিপি রুবেলের গণসংযোগ
ঘাটাইলের পৌর মেয়র পদ প্রার্থী  ভিপি রুবেলের গণসংযোগ

ঘাটাইলের পৌর মেয়র পদ প্রার্থী ভিপি রুবেলের গণসংযোগ

নতুন সূর্য ডেস্কঃ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আসন্ন পৌরসভা নির্বাচনে ঘাটাইল পৌরসভায় মেয়র পদ প্রার্থী আবু সাইদ ভিপি রুবেল পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শুরু করেছেন। তিনি ও তার সমর্থকরা পৌর এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

গণসংযোগকালে ভিপি রুবেল এলাকার সাধারণ মানুষদের সাথে কুশল বিনিময় করেন। নির্বাচনী প্রচারণার মাধ্যম হিসাবে সামাজিক যোগাযোগে লক্ষ্য করা যাচ্ছে খন্ডখন্ড মিছিল করতে। পৌর এলাকার সাধারণ মানুষের দূর্দশা লাঘবে জলাবদ্ধতা নিরসনে করনীয়, রাস্তাঘাটসহ সাধারণ মানুষের দুঃখ, দূর্দশার খোঁজ খবর জানতে চান।

এ বিষয়ে ভিপি রুবেল বলেন, শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই। আমি নেতা নই, মানুষের সেবক হিসেবে পৌরবাসীর সাথে থাকতে চাই। মানুষ পরিবর্তন ও শান্তি চায়। আমি জনদূর্ভোগ নিরসন করতে চাই। আমাকে সবাই সার্বিক সহযোগিতা করলে, আমি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতিক) নিয়ে নির্বাচন করতে চাই।

আমি ঘাটাইল পৌরবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি যদি আপনাদের দোয়া ও সহযোগিতায় নির্বাচিত হতে পারি তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলা গড়ার প্রত্যয় নিয়ে ঘাটাইল পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলব ইনশাল্লাহ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।