
ইউনুছ আলী, পাইকগাছা,খুলনাঃ
পাইকগাছা উপজেলার কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত কৃতি ছাত্রী সংবর্ধনা,কল্যাণী গোলদার স্মৃতি স্মারক প্রদান ও শিক্ষক সম্মাননা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের সভাপতি শেখ আসাদুর রহমান পিয়ারুলের সভাপতিত্বে বিদ্যালয়ের মুক্তিযোদ্ধা আব্দুস সালাম হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণী গোলদার ফাউন্ডেশনের উপদেষ্টা অম্বারিশ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, কপিলমুনি কলেজের সাবেক অধ্যক্ষ শহর আলী গাজী, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, হরিঢালী ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি শেখ শামছুল আলম পিন্টু, সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, হরিঢালী-কপিলমুনি কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দীন, কপিলমুনি জাফর আউলিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওঃ আব্দুস সাত্তার, সহচরী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক মোঃ কবির আহমেদ, কপিলমুনি সঃপ্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুজ্জামান, বিনোদ বিহারী শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমান, অনির্বাণ লাইব্রেরীর সভাপতি কালিদাস চন্দ্র চন্দ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, কপিলমুনি ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন খোকন, হরিঢালী ইউনিয়ন আ’লীগের আহবায়ক শেখ বেনজীর আহম্মেদ বাচ্চু,বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুক হোসেন, কপিলমুনি বণিক সমিতির সভাপতি এম বুলবুল আহমেদ,কপিলমুনি আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের পিটিএ সভাপতি মো: মহসিন খান।
আরো উপস্থিত ছিলেন, কপিলমুনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ সঞ্জয় কুমার দাশ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম খান, শেখ ইমাম উদ্দীন স্মৃতি সংসদের যুগ্ম আহবায়ক শেখ আব্দুল্লাহ আল মামুন, জিএম আমিনুল ইসলাম, নিরাপদ সড়ক চাই’র কপিলমুনি সভাপতি এইচ.এম শফিউল ইসলাম ও স্থানীয় সাংবাদিক,শিক্ষক,অভিভাবক প্রমুখ।