
ইউনুছ আলী, পাইকগাছা প্রতিনিধিঃ
পাইকগাছা উপজেলা পরিষদের আসন্ন উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ অানোয়ার ইকবাল মন্টু ও নির্বাচনের জন্য এক বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।
উক্ত বিশেষ বর্ধিত সভার সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ আনিছুর রহমান মুক্ত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ অানোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আবু হানিফ, জেলা অাওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জসীমউদ্দিন বাবু, পাইকগাছা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু, দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, উপজেলা যুবলীগের প্রস্তুতি কমিটির সদস্য মোঃ আবু হানিফ সোহেল সহ আরো অনেকে।