
ইউনুছ আলী পাইকগাছা প্রতিনিধিঃ
পাইকগাছা উপজেলার কপিলমুনি প্রেসক্লাবে “নিরাপদ সড়ক চাই” কপিলমুনি শাখার উদ্যোগে এক বিশেষ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
২২শে অক্টোবর ২০২০ জাতীয় সড়ক দিবস উপলক্ষে কপিলমুনি প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি সাংবাদিক এইচ,এম শফিউল ইসলামের সভাপতিত্বে ও কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজুর পরিচালনায় এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সড়ক দূর্ঘটনা থেকে মুক্তির জন্য জনসাধারণের জনসচেতনতার লক্ষ্যে বক্তারা উপদেশ প্রদান করেন। এছাড়া আগামী ২২শে অক্টোবর রোজ বৃহস্পতিবার সকলে মিলে জাতীয় সড়ক দিবস পালনের জন্য আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিঢালী ইউনিয়ন যুবলীগনেতা সরদার জাহাঙ্গীর আলম, কপিলমুনি হ্যান্ডেলিং শ্রমিকনেতা মোসলেম উদ্দিন দয়াল,সাংবাদিক দীন মাহমুদ,সরদার ইউনুছ অালী প্রমুখ।