বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
অবশেষে আশ্রয় হচ্ছে কপিলমুনি ও পাইকগাছার দুই মানসিক ভারসাম্যহীনের
অবশেষে আশ্রয় হচ্ছে কপিলমুনি ও পাইকগাছার দুই মানসিক ভারসাম্যহীনের

অবশেষে আশ্রয় হচ্ছে কপিলমুনি ও পাইকগাছার দুই মানসিক ভারসাম্যহীনের

ইউনুছ আলী, পাইকগাছা প্রতিনিধিঃ

অবশেষে আশ্রয় হচ্ছে কপিলমুনির সেই মানসিক প্রতিবন্ধী মন্টু মিয়া ও আমেনা বেগমের।

পাইকগাছা থানার ভিতরে ৫০বছর যাবত বসবাসকারী এক বিহারী নিঃসন্তান বৃদ্ধা নারী আমেনা বেগম (৮৪) কে ফরিদপুর শান্তিনিবাসে প্রেরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় তাসনুভা-শামীম ফাউন্ডেশন ও অনির্বাণ লাইব্রেরি ওতপ্রতভাবে জড়িত যা সত্যিই অসাধারণ এক উদ্যোগ।

এ মহৎ উদ্যোগকে স্বাদুবাদ জানিয়েছেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,বি,এম খালিদ হাসান সিদ্দিকী,পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফী ও অফিসার ইনচার্জ(তদন্ত) আশরাফুল আলম। এসময় পাইকগাছা থানার উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান। সকল অফিসিয়ালি কর্মকান্ড শেষে কাগজাদি বুঝিয়ে দেন অনির্বাণ লাইব্রেরির সভাপতি কালিদাস চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক বাবু প্রভাত দেবনাথ।

এদিকে পাইকগাছা উপজেলার ০১নং হরিঢালী ইউনিয়নের গোলাবাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক বছর বসে থাকা ভবঘুরে পাগলকে অনির্বাণ লাইব্রেরী ও তাসনুভা-শামীম ফাউন্ডেশন কর্তৃক আজ বুধবার সন্ধ্যায় পাগলের বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হরিঢালী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস,আই মনিরুজ্জামান হাজরা, অনির্বাণ লাইব্রেরীর সভাপতি অধ্যাপক কালিদাস চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ,আলহাজ্ব হাফেজ কামরুল ইসলাম,স্থানীয় মেম্বার শফিকুল ইসলাম, তাসনুভা- শামীম ফাউন্ডেশন ও অনির্বাণ লাইব্রেরি ও অনির্বাণ ছাত্র সংসদের সভাপতি বিপ্লব কুমার মন্ডল, সাধারণ সম্পাদক শিমুল রায় সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হোসেন, কার্যনির্বাহী সদস্য সরদার ইউনুছ অালী সহ আরো অনেক।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।