বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
১৫ নভেম্বর থেকে অফিসের নতুন সময়সূচী
১৫ নভেম্বর থেকে অফিসের নতুন সময়সূচী

১৫ নভেম্বর থেকে অফিসের নতুন সময়সূচী

নতুন সূর্য ডেস্কঃ

সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এদিন দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে গত ২২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে বলা হয়েছিল, সরকার ২৪ আগস্ট থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নির্ধারণ করল; রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সময়সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ নির্ধারণ করবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।