বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় জাতীয় সমবায় দিবস পালিত
কলারোয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

কলারোয়ায় জাতীয় সমবায় দিবস পালিত


মোস্তফা হোসেন বাবলু, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন।’
দিবসটি পালন উপলক্ষ্যে শনিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় সমবায়ীদের সাথে নিয়ে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলারোয়া ইউসিসিএ লিঃ এর সভাপতি আঃ গফুর, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সৈয়দ হোসেন। এছাড়া সমবায়ীদের পক্ষ থেকে এ কে এম সেলিম রেজা ও মোঃ ইকবাল হোসেন বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে সমবায় সেক্টরে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ উপজেলার পাঁচটি সমবায়ী প্রতিষ্ঠানকে শুভেচ্ছা স্মারক হিসাবে ক্রেষ্ট প্রদান করা হয়।
কলারোয়া বিআরডিবি’র প্রধান পরিদর্শক মোঃ মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা সমবায় পরিদর্শক মোঃ আল-আমীন হোসেন, থানার এসআই বাবুল আক্তার সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আরো কিছু ছবি

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।