
তাসদিকুল হাসান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি পুনর্বহাল করা হয়েছে। চারমাস সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকার পর শনিবার (৫ নভেম্বর) স্থগিত আদেশ তুলে নেয় ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ। সাংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কমিটির উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হল।
উল্লেখ্য, ১ জুলাই কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়।