
তরিকুল ইসলাম,ভ্রাম্যমান প্রতিনিধিঃ
অভয়নগরে ১০ পিস ইয়াবা সহ ইয়াবা ব্যাবসায়ী সাজ্জাদুল ইসলাম সাজু দেওয়ান নামে এক মাদক কারবারীকে ২১শে নভেম্বর সোমবার গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ। জানায় যায় সোমবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের একটি দল নওয়াপাড়া মডেল স্কুলের সামনে থেকে তাকে আটক করে।
এ ঘটনায় পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামীকে জেল হাজতে প্রেরণ করেছে।যার মামলা নাম্বার ১৮।
আসামী সাজু নওয়াপাড়া পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের গোরস্থান এলাকার রুহুল আমিন হাওলাদার ও লিটু বেগম ওরফে ব্লাকার লিটুর বড় ছেলে বলে মামলা সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানিয়েছে আসামী সাজুর মা দক্ষিনবঙ্গের কুখ্যাত ব্লাকার ও চোরাকারবারি লিটু বেগমের সন্তান হওয়ায় দীর্ঘদিন মাদক কারবারের সাথে জড়িত থাকলেও কেউ মুখ খুলতে সাহস পায়না৷ সবার ধারণা এই পরিবার প্রচুর অবৈধ অর্থের মালিক হওয়ায় প্রসাশন ও রাজনৈতিক ব্যাক্তিদের ব্যাবহার করে বছরের পর বছর ধরে অপকর্মে লিপ্ত থাকলেও কোনো প্রশাসনিক ব্যাবস্থা না হওয়ায় সবাই তাদের অপকর্ম মুখ বুজে সহ্য করে আসছে। কিন্তু হঠাৎ সাজু গ্রেফতার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী অভয়নগর থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।।