
মোর্তজা হাসানঃ
সাতক্ষীরার কলারোয়ায় বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের সার্বিক আয়োজনে ও তত্বাবাধায়নে এবং বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার সহযোগীতায় পৃথকভাবে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
২৩ নভেম্বর সকাল ৯টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি এ্যাডঃ শেখ কামাল রেজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়।
এসময় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমানুল্লাহ আমান,বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলার সম্পাদক মোঃ রুহুল আমিন, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, উপজেলা কাব লিডার মাস্টার অনুপ কুমার ঘোষসহ বিদ্যালয়ের অনান্য শিক্ষকবৃন্দ।উক্ত অভিযানে উক্ত বিদ্যালয়ের কাবদল ও বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের স্কাউটাররা অংশ গ্রহণ করে বিদ্যালয় আঙিনা পরিষ্কার,ড্রেন,নর্দমা,ময়লার স্তুপ ইত্যাদি স্থানে জীবাণুনাশক স্প্রে করে এডিস মশার বংশবৃদ্ধি রোধ করে। পাশাপাশি এই অভিযানের মাধ্যমে কিভাবে ডেঙ্গু নিধন করতে হয় সে বিষয়ে ধারণা লাভ করে অন্যদের সচেতন করার অঙ্গিকার করে।
বেলা ১১টায় অনুরূপভাবে কলারোয়া শিশু ল্যাবরেটরি নিম্ন মধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বে.ট.মু.স্কা. গ্রুপের সহ-সভাপতি এ্যাডঃ শেখ কামাল রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক.পা.ই. সভাপতি মোঃ শহিদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক.পা.ই. লাইব্রেরি সম্পাদক মাস্টার আব্দুর রহমান,বিদ্যালয়ের অনান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটির শুভ উদ্ভোধন করেন শিশু ল্যাবরেটরি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক।
উক্ত অনুষ্ঠানদ্বয় শেষে স্কুলের কাব স্কাউট ও শিক্ষার্থীদের নিয়ে স্কাউট খেলাধুলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের সম্পাদক মিজানুর রহমান।অনুষ্ঠানে উপস্থিত সকলকে তিনি মুক্ত স্কাউটস গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ জানান এবং এমন প্রোগ্রাম গুলো বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
সমগ্র অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা প্রদান করে দৈনিক নতুন সূর্য।
অনুষ্ঠানদ্বয়ের কিছু খন্ডচিত্রঃ







