বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী এ্যাডঃ সালাউদ্দিন ইউসুফ এর ২০ তম মৃত্যুবার্ষিকী পালিত
সাবেক স্বাস্থ্যমন্ত্রী এ্যাডঃ সালাউদ্দিন ইউসুফ এর ২০ তম মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক স্বাস্থ্যমন্ত্রী এ্যাডঃ সালাউদ্দিন ইউসুফ এর ২০ তম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ মনিরুল ইসলাম মনির, ডুমুরিয়া :

ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের উদ্যেগে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী , বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট সালাউদ্দিন ইউসুফ এর ২০ তম মৃত্যুবার্ষিকী উপলহ্মে স্মরণ সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ডুমুরিয়া আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্হিত ছিলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিএম ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র দে, উপজেলা যুবলীগের আহ্বায়ক গোবিন্দ ঘোষ, যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ আশরাফুল আলম রাজু, শেখ ইকবাল হোসেন, যুব মহিলালীগের সভাপতি শিমু আক্তার, আওয়ামীলীগ নেতা আফসার জোয়ার্দ্দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার , সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।