মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় যৌতুক লোভী স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
পাইকগাছায় যৌতুক লোভী স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

পাইকগাছায় যৌতুক লোভী স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ

পাইকগাছায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় উক্ত অভিযোগকে কেন্দ্র করে মামলা হয়েছে।

নির্যাতনকারী স্বামী সহ সহযোগিরা পালিয়েছে বলে যায়। ঘটনাটি ঘটেছে খুলনা জেলার পাইকগাছা পৌরসভার ০৫নং ওয়ার্ডের সরল গ্ৰামে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের সরল গ্ৰামের আঃ আজিজ মোল্লার ছেলে শাহাজালাল উপজেলার গোপালপুর গ্রামের (অবসরপ্রাপ্ত) সেনাসদস্য মাহফুজুল হক কিনুর কন্যা আদিবা খাতুনকে সামাজিক ভাবে ০৪/০৬/২০২০ তারিখে আড়াই লক্ষ টাকা দেন মোহরে বিবাহ করে। বিয়ের কিছুদিন পর আদিবার স্বামী শাহাজালাল ব্যবসার কথা বলে ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে আসছিল। আদিবা খাতুন তার পিতার কাছ থেকে যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করলে তার উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল শাহাজালাল। সেই জের ধরে শাহাজালাল ও তার পিতা মাতা বোন মিলে স্ত্রী আদিবা খাতুনকে গত ০২/০৯/২০২০ তারিখ রোজ বুধবার রাতে ৫ লক্ষ টাকা যৌতুক আনতে বললে আদিবা পিতার কাছ থেকে টাকা নিয়ে আসতে অস্বীকার করলে ঐ রাতে শাহাজালাল ও তার পিতা মাতা বোন মিলে শারীরিক ও মানসিকভাবে পুনরায় নির্যাতন চালায়।আদিবা খাতুনের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে শাহাজালাল ও তার পিতা মাতাকে চাপ প্রয়োগ করলে এক কাপড়ে অসুস্থ অবস্থায় বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আদিবা খাতুন স্থানীয় লোকজনের সহযোগিতায় তার পিতার কাছে গেলে তার পিতা অসুস্থ অবস্থায় আদিবাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে আদিবার পিতা মাহফুজুল হক কিনু মিমাংসা করতে ব্যর্থ হলে বাদী হয়ে আদিবার স্বামী শাহাজালাল সহ তার পিতা-মাতা ও বোনকে আসামি করে পাইকগাছা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইনে ১১(গ)/৩০ সংশোধনী ২০০৩ আইনে মামলা দায়ের করেছে। যার নং ০৩, তাং- ০৫/১০/২০২০, জি,আর-৩১৮/২০।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনিশ মন্ডল জানান, “মামলাটি তদন্তাধীন অতএব,তদন্তের স্বার্থে এই মূহুর্তে কিছু বলা সম্ভব না।”

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।