বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
খুলনায় চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, আটক ৭
খুলনায় চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, আটক ৭

খুলনায় চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, আটক ৭

লিটন কুমার রায়,ব্যুরো প্রধান(খুলনা)

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাকরির চটকদার বিজ্ঞাপন দিয়ে শতাধিক বেকার তরুণ-তরুণীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতার সবাই ‘অগ্নি’ নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী।

গ্রেফতাররা হলেন, অগ্নি কোম্পানি লিমিটেডের মালিক ও চক্রের মূলহোতা অভয়নগর উপজেলার সৈয়দ তানভীর আহম্মেদ (৩১), খুলনার দিঘলিয়ার সাহাবুদ্দিন (৪০), ঝালকাঠির রাজাপুরের সোহেল (২৮), মোল্লারহাট হাড়িদাহের রেজাউল করিম (৩০), সাতক্ষীরার শ্যামনগরের জাহিনুর ইসলাম (২০), খুলনা নগরীর জহিরুল ইসলাম (২০) ও ঝালকাঠির রাজাপুরের এক নারী সদস্য।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৬ খুলনার সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার মো. সারোয়ার হোসেন।

তিনি বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৬ জানতে পারে খুলনা মহানগরীতে একটি প্রতারক চক্র ফেসবুকে চাকরির চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে বেকার তরুণ-তরুণীদের ফাঁদে ফেলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ঘটনায় শনিবার (২৪ ডিসেম্বর) রাত ৮টায় র‌্যাবের একটি দল খুলনার সোনাডাঙ্গা হাফিজনগর এলাকায় অগ্নি কোম্পানির অফিসে অভিযান চালায়। এসময় প্রতারক চক্রের মূলহোতাসহ সাতজনকে আটক করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আটকদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, চারটি ল্যাপটপ, ৪০টি ভর্তি ফরম, ৪৫টি অঙ্গীকারনামা, একটি সিসি ক্যামেরার ডিভাইস, চারটি রেজিস্টার খাতা, ৫৪ হাজার ২১০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জব্দ আলামত ও অভিযুক্তদের খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা প্রক্রিয়াধীন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।