
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের বিরামপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন পালন করা হয়েছে।
আজ রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় বিরামপুর উপজেলার খারপুর ইউনিয়নের ধানজুড়ি আসিসির সাধু ফ্রান্সিস গীর্জায় শত শত খ্রিস্টান ধর্ম অনুসারীদের উপস্থিতিতে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়।
সকল খ্রিস্টান অনুসারীদের নিয়ে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন ধানজুড়ি আসিসির সাধু ফ্রান্সিস গীর্জায় ফাদার ম্যানুয়েল হেমরন। দেশের কল্যাণ ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
এসময় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
উৎসব মুখর পরিবেশে চলে প্রার্থনা, এতে খ্রিস্টান সম্পাদয়ের বেশ সংখ্যক নারী পুরুষরা অংশগ্রহন করেন।