বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে বড়দিন পালিত
কলারোয়ায় ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে বড়দিন পালিত

কলারোয়ায় ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে বড়দিন পালিত

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রীষ্টান ধর্মালম্বীদের বড় দিন উৎযাপিত হয়েছে। প্রার্থনা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের ধর্মগুরু যীশু খ্রীষ্টের জন্মদিন (বড়দিন) উদযাপিত হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ০১ মিনিটে উৎসবমুখর পরিবেশে কলারোয়ার বিভিন্ন গীর্জা ও ক্যাথেলিকে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। আলোক সজ্জায় সজ্জিত করা হয় ক্যাথেলিক প্রাঙ্গণ। বিশেষ প্রার্থনা শেষে কেক কাটা হয়। এর পর পরই শিশু ও কিশোররা নতুন সাজে সজ্জিত হযে রং-বে-রংয়ের বাজি ফাটিয়ে আনন্দে মেতে ওঠেন। সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সভায় খ্রীষ্ট্র সম্প্রদায়ের সদস্যরা বড় দিনের মাহাত্ম্য তুলে ধরে বলেন, ভগবান যীশু শুধু খ্রীষ্টান সম্প্রদায়ের জন্য নয়, তিনি সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

বড় দিন উপলক্ষে কলারোয়ার প্রতিটি গীর্জায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে পুলিশ প্রশাসন জানায়। খ্রীষ্টান ধর্মালম্বীরা এই দিনে ভোজে লিপ্ত থাকা, শুভেচ্ছা বিনিময়, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে উপহার বিনিময় সহ নানান আয়োজনের
মধ্যদিয়ে দিবসটি উদযাপন করেন বলে জানা যায়।

উপজেলা খ্রীষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি মিঃ প্রশান্ত মন্ডল ডমিনিক জানান, এ বছর কলারোয়া উপজেলায় কয়লা, রঘুনাথপুর, ধানদিয়া, খোর্দ্দ,শাকদাহ ক্যাথেলিক সহ ২৪ টি গীর্জায় যথাযোগ্য মর্যাদায় বড়দিন পালন করা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।