বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
দৈনিক নতুন সূর্য পরিবারের পক্ষ থেকে সাংবাদিক কল্যাণ ব্যানার্জি’র জন্মদিন পালিত
দৈনিক নতুন সূর্য পরিবারের পক্ষ থেকে সাংবাদিক কল্যাণ ব্যানার্জি’র জন্মদিন পালিত

দৈনিক নতুন সূর্য পরিবারের পক্ষ থেকে সাংবাদিক কল্যাণ ব্যানার্জি’র জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টারঃ

অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নতুন সূর্য পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরার প্রথিতযশা সাংবাদিক,আধুনিক সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র,সমাজকর্মী কল্যাণ ব্যানার্জি’র ৬১তম জন্মদিন পালিত হয়েছে।

শুক্রবার(৩০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে দৈনিক নতুন সূর্য অফিস পাশবর্তী আরএফসি চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভা,কেক কাটা ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি পালিত হয়।

দৈনিক নতুন সূর্য’র সম্পাদক মন্ডলীর সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী’র সার্বিক ব্যবস্থাপনায় ও সম্পাদক আরিফুল হক চৌধুরীর সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসিরউদ্দিন মৃধা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বাবুল আক্তার।

এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলারোয়া থানার এস আই বাকী বিল্লাহ, এ এস আই আনোয়ার,সিনিয়র সাংবাদিক এম আইয়ুব হোসেন,দৈনিক বাংলাদেশের খবরের কলারোয়া প্রতিনিধি মোস্তফা হোসেন বাবলু,দৈনিক কাফেলার কলারোয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ,দৈনিক নতুন সূর্য’র প্রধান বার্তা সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী,দৈনিক নতুন সূর্য’র ব্যবস্থাপনা সম্পাদক তাজউদ্দীন আহমদ রিপন,ঢাকা প্রতিদিনের কলারোয়া প্রতিনিধি গোলাম রসুল,দৈনিক প্রতিদিনের সংবাদের কলারোয়া প্রতিনিধি মোজাফফর হোসেন পলাশ,দৈনিক নতুন সূর্য’র নিজস্ব প্রতিনিধি মিল্টন কবীর,দৈনিক কালের চিত্র প্রতিনিধি জি এম জিয়া,দৈনিক নওয়াপাড়া’র কলারোয়া প্রতিনিধি রেজওয়ান উল্লাহ,দৈনিক প্রজন্ম ৭১ পত্রিকার কলারোয়া প্রতিনিধি আহসান উল্লাহ।

সার্বিক তত্বাবাধায়নে ছিলেন দৈনিক নতুন সূর্য’র সহ-সম্পাদক মোর্তজা হাসান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।