বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
দিনাজপুরের নবাবগঞ্জে ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
দিনাজপুরের নবাবগঞ্জে ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মনিরুল ইসলাম (২৬) নামে ট্রলির হেলপার নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইকেল চালক ও ট্রলির চালক ২ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার ভাদুরিয়া-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের উপরে আখিরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম উপজেলার দাউদপুর ইউনিয়নের উত্তর মুরাদপুরের দক্ষিণপাড়ার মো. মানিক মিয়ার ছেলে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাদুরিয়া বাজার এলাকা থেকে খড় বোঝাই একটি ট্রলি আখিরা নামস্থানে পৌঁছালে চাকা ফেটে যায়। এসময় নবাবগঞ্জ থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ট্রলির মুখোমুখি সংঘর্ষে হলে ট্রলি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই হেলপারের নিহত হয়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ সড়ক দূর্ঘটনায় যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।