বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া প্রেসক্লাবে প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জির ৬১তম জন্মদিন পালিত
কলারোয়া প্রেসক্লাবে প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জির ৬১তম জন্মদিন পালিত

কলারোয়া প্রেসক্লাবে প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জির ৬১তম জন্মদিন পালিত

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

সাতক্ষীরার প্রথিতযশা সাংবাদিক ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও সমাজকর্মী কল্যাণ ব্যানার্জির ৬১তম জন্মদিন পালিত হয়েছে।

আনন্দঘন পরিবেশে শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যার শুভলগ্নে কলারোয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে( মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন) বেলুন উড্ডয়ন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলারোয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম লিটনের ব্যবস্থাপনায় শুভ দিনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব ও সম্মিলিত সামাজিক আন্দোলন উপজেলা শাখার সভাপতি শিক্ষক দীপক শেঠ, প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, পৌর প্রেসক্লাব সহ সভাপতি সরদার জিল্লুর রহমান ও আলমগীর হোসেন, সাধারন সম্পাদক জুলফিকার আলী, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, রাজু রায়হান, সেলিম খান, দেলোয়ার হোসেন, আলমগীর হোসেন, সোহাগ হোসেন, শুভাকাঙ্খী কেরালকাতা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর কবির, শফিউল্লাহ বাবু, কাজীরহাট কলেজ ছাত্রলীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক তামজিদ মাহমুদ অনন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন মুন্না, হেলাল, সাংবাদিক লিটনের শিশু পুত্র জুবায়ের রহমান লাবীব ও কন্যা মোছাঃ মারিয়াম পারভীনসহ সূধিবৃন্দ।

আলোচনায় বক্তারা, প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জির ক্ষুরধার লেখনীর মাধ্যমে সমাজের দর্পন হিসাবে নিজেকে তুলে ধরার প্রত্যাশায় আজ নতুন প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রেরণা বলে মতামত ব্যক্ত করেন। শুভ দিনে তার কর্মময় জীবনের সফলতা ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানানো হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।