বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় আওয়ামীলীগের বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় আওয়ামীলীগের বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত

পাইকগাছায় আওয়ামীলীগের বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত

শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি বিজয়ের মাসে এটাই হোক আমাদের দৃঢ় প্রত্যয়।

শনিবার(৩১ ডিসেম্বর) পাইকগাছার কপিলমুনিতে বাংলাদেশ আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত বিজয় মিছিল ও পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন, খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।

মিছিল শেষে ধান্য চত্বরে শেখ ইকবাল হোসেন খোকনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।সেখানেও প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,আওয়ামীলীগ নেতা আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, আবুল কালাম আজাদ,কাজল কান্তি বিশ্বাস,ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু প্রমূখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।