
বিশেষ প্রতিবেদকঃ
সাতক্ষীরার কলারোয়া আলিয়া মাদ্রাসায় পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়েছে।
১লা জানুয়ারি (রবিবার) সকাল ১১ টায় কলারোয়া আলিয়া মাদ্রাসার হলরুমে এই উৎসব পালিত হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বজলুর রহমানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ নুর ইসলাম মৃধা, ইনস্ট্রাকটর,ইউ.আর.সি.কলারোয়া।
আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আহসান হাবীব,অভিভাবকদের পক্ষ থেকে মোঃ বদরুজ্জামান লাল্টু।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মোঃ মহিদুর রহমান।
ছাত্র-ছাত্রীরা নতুন নতুন বই নিয়ে উল্লাসে মেতে ওঠে। মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ শিক্ষক ও অভিভাবকগন মাননীয় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানান।