বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া পাইলট স্কুলে বই উৎসব
কলারোয়া পাইলট স্কুলে বই উৎসব

কলারোয়া পাইলট স্কুলে বই উৎসব

জাকির হোসেনঃ

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত দুই বছর বই উৎসব হয়নি। করোনা নিয়ন্ত্রণে আসায় গতকাল রোববার নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে সারা দেশের ন্যায় কলারোয়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
সারা দেশে সব মিলিয়ে প্রায় চার কোটি শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হবে বলে জানা যায়। সেই আলোকে কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট উচ্চবিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত অধ্যক্ষ আবু নসর, প্রধান শিক্ষক আ: রব, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান। এ সময় বই উৎসবে অভিভাবক, শিক্ষক মন্ডলী, স্কুলের শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।