
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে পাঠ্যপুস্তক উৎসব দিবস ‘২৩ পালিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের মিষ্টি গন্ধে উল্লাসিত শিক্ষার্থীরা।
রবিবার(১লা জানুয়ারী) নতুন দিবসের শুভ সকালে বই উৎসব উপলক্ষ্যে স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচ এম রোকনুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর আবু নসর,স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম,মোঃ সাইদুজ্জামান লাভলুসহ স্কুল ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক,সূধী ও কোমলমতী শিক্ষার্থীরা।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই উপহার দেওয়া হয়।


