বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বৃহত্তর খুলনা ল’ইয়ার্স সাংবাদিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত
বৃহত্তর খুলনা ল’ইয়ার্স সাংবাদিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

বৃহত্তর খুলনা ল’ইয়ার্স সাংবাদিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

নতুন সূর্য ডেস্ক :

আজ ২ জানুযারী খুলনা জেলা আইনজীবী সমিতির ৪নং হল রূমে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাড.এস.এম.মাসুদুর রহমানের সভাপতিত্বে “বৃহত্তর খুলনা ল’ইয়ার্স সাংবাদিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত” এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আজাদ বার্তা সম্পাদক, বিশিষ্ট আইনজীবী অ্যাড.এম.মাফতুন আহমেদ।

সভায় বক্তৃতা করেন সংগঠনের খুলনা জেলা বার ইউনিট সভাপতি অ্যাড, নাহিদ সুলতানা, সাংগঠনিক সম্পাদক অ্যাড.মেহেদী হাসান, সহ-সভাপতিদ্বয় অ্যাড. আবদুল্লাহ আল মামুন, অ্যাড. আবদুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. রায়হান আলী, কেন্দ্রীয় মহিলা বিষায়ক সম্পাদিকা অ্যাড. নাদিরা নাজনিন, মিতা খাতুন, অ্যাড. মোস্তাক আহমদ প্রমুখ।

বক্তারা সরকারী বা অর্থলগ্নি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণ করে বৃহত্তর খুলনার বিভিন্ন আদালতে প্রাকটিস করছেন তাদের নামের তালিকা অবিলম্বে সংগ্রহ করে পত্রিকায় প্রকাশ করা, খুলনা আইনজীবী সমিতি মিলনায়তনে এক নোটারিয়ান অন্য নামে ভূয়া সিল বানিয়ে নোটারিয়ান সাজা, খুলনা বার সমিতির নির্বাচিত সভাপতি অ্যাড.সাইফুল ইসলাম ইতোপূর্বে দুর্নীতি সহ নানা অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান করায় সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ভূয়সী প্রশংসা করেন। বক্তরা দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।