মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বাগেরহাটে এইচআইভি/এইডস প্রতিরোধে সিএসএস এর কলেজ এ্যাওয়ারনেস সেশন
বাগেরহাটে এইচআইভি/এইডস প্রতিরোধে সিএসএস এর কলেজ এ্যাওয়ারনেস সেশন

বাগেরহাটে এইচআইভি/এইডস প্রতিরোধে সিএসএস এর কলেজ এ্যাওয়ারনেস সেশন

শেখ মারুফ হোসেন:

এইচআইভি/এইডস আজ সারা বিশ্বব্যাপী মানব সভ্যতার অস্তিত্বেও উপর একটি বড় হুমকি স্বরূপ। বর্তমান বিশ্বে এটা এখন আর শুধু স্বাস্থ্য সমস্যা নয়, এটা সামাজিক ও অর্থনৈতিক সমস্যাও বটে। এইচআইভি জীবাণু শরীরে প্রবেশ করার পর স্থায়ীভাবে শরীরে অবস্থান করে। এই জীবাণু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। যার পরবর্তী ধাপ এইডস।

বাগেরহাটে এইচআইভি/এইডস প্রতিরোধে কলেজ ছাত্রদের নিয়ে এ্যাওয়ারনেস সেশন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারী) বেলা ১১:০০ টায় বাগেরহাটে নার্গিস মেমোরিয়াল নার্সিং কলেজের সভা কক্ষে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা সিএসএস এর স্বাস্থ্য সেক্টরের অধীনে ইনক্রিসড রেজিলিয়েন্স অব পার্সন্স অ্যাটরিক্স অ্যাগেইনস্ট এইচআইভি থ্রু এডুকেশন অ্যান্ড এ্যলিনিমেশন অব স্টিগমা প্রকল্পের আয়োজনে কলেজ ছাত্রদের সাথে “কলেজ এ্যাওয়ারনেস সেশন” শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

এ এ্যাওয়ারনেস সেশনটি সঞ্চালনা ও মূল প্রতিবেদন উপস্থাপন করেন সিএসএস এইচআইভি/এইডস প্রতিরোধ প্রকল্পের ফিল্ড সুপারভাইজার শেখ মারুফ হোসেন।

এসময় নার্সিং কলেজের প্রভাষকগণ, প্রশাসনিক কর্মকর্তা সহ মোট ৩০ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন।

এ এ্যাওয়ারনেস সেশনে এইচআইভি ভাইরাস কি? কিভাবে ছড়ায়? কিভাবে প্রতিরোধ করা যায়?, এইচআইভির জন্য কে বেশি ঝুঁকিপূর্ণ? কোথায় এর চিকিৎসা পাওয়া যায়? সহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।