
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ পরমানণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বাস্তবায়নে কলারোয়া পৌরসভার তুলসিডাঙ্গা গ্রামে বিনা সরিষা-৯ সম্প্রসারনের লক্ষ্যে কৃষকদেরকে নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪ টার সময় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবর উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া পৌরসভার মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, বিনা ময়মনসিংয়ের উর্ধ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্ত ড. রেজা মোহাম্মদ ইমন, বিনা সাতক্ষীরা উকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. বাবুল আকতার, কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, দেশ টিভির জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, পৌর কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবির হোসেন।
এ সময় পৌরসভার বিপুল সংখ্যক কৃষক কৃষাণী, গণমাধ্যম কর্মী ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বিনা সরিষা-৯ এর ভাল ফলন ফলিয়ে দেশের চাহিদা মিটিয়ে তেলে স্বয়ং সম্পন্ন হওয়ার জন্য কৃষকদের উপর জোর তাগিদ প্রদান করেন।
অনুষ্টানের খন্ড চিত্র
