শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার মাদ্রাসা প্রধানদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কলারোয়ার মাদ্রাসা প্রধানদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কলারোয়ার মাদ্রাসা প্রধানদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

শেখ শাজাহান আলী শাহিন, বিশেষ প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়ায় মাদ্রাসা প্রধানদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার সকল মাদ্রাসা প্রধানদের নিয়ে কলারোয়া আলিয়া মাদ্রাসার সম্মেলন কক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

“শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানের ভূমিকা” – এই বিষয়ের কী – নোট উপস্থাপন করেন কলারোয়া উপজেলা মাদ্রাসা শিক্ষক – কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আরবী প্রভাষক মোঃ তৌহিদুর রহমান।

কী- নোট বিষয়ের উপর মতামত ব্যাক্ত করেন মাদ্রাসার প্রধানগণ এবং আলোচনা করেন প্রধান অতিথি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, আমি মাদ্রাসা ছাত্রদের মেধাবী বলে জানি, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সময় থেকে আমি মাদ্রাসা ছাত্রদের সম্পর্কে জানি ও এবং মাননীয় প্রধানমন্ত্রী মাদ্রাসা শিক্ষা ব্যাবস্থা যুগুপযোগী করার নানা মূখী পরিকল্পনা গ্রহন করেছেন এবং অনেক সংস্কার করেছেন।

কলারোয়া উপজেলা মাদ্রাসার ভিতর স্কাউট কার্যক্রম গতিশীল করার জন্য ও ইউনিট খোলার তাগিদ দিয়ে স্কাউটিং এর উপর বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন স্কাউটার ও শিক্ষক স্বপন চৌধুরী।

উক্সত সভায় সভাপতিত্ত্ব করেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মীর মুস্তাফিজুর রহমান। সভাপতি বিষয়ের সুবিধা – অসুবিধা গুলো তুলে ধরেন এবং সমস্যা সমাধানের পথ বলে দেন। এছাড়া নতুন শিক্ষাক্রমে পাঠদান বিষয়ে গুরুত্বারোপ করেন। সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ এসময় আলোচনা পেশ করেন।

সহকারী প্রোগ্রামার মোঃ মোতাহার হোসেন প্রস্তাব রেখে বলেন,কলারোয়া উপজেলার সকল মাদ্রাসা সমূহ কে একই ডাটাবেজের মধ্যে নিয়ে আসার। সকল মাদ্রাসা আন্তঃ ক্লাশ, ও একাডেমিক কার্যক্রম, এবং শিক্ষার্থী তথ্য আদান প্রদান করা সহ নানা সুবিধা তুলে ধরে পাইলটিং হিসাবে মাদ্রাসা সমূহ কে কাজ করার প্রস্তাব করেন।

এই সমন্বয়সভার সমন্বয়কারী ছিলেন কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যাক্ষ ( ভারপ্রাপ্ত) মোঃ বজলুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ।

সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস সকল মাদ্রাসা প্রধানগনের হাতে টি,জি তুলে দেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।