বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় দৈনিক আমার সংবাদ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কলারোয়ায় দৈনিক আমার সংবাদ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কলারোয়ায় দৈনিক আমার সংবাদ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় পাঠক নন্দিত ‘দৈনিক আমার সংবাদ’ এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে আমার সংবাদ এর কলারোয়া উপজেলা প্রতিনিধি তাজউদ্দীন আহমদ রিপনের আয়োজনে সোমবার (২০ মার্চ) বিকালে কলারোয়া রিপোর্টার্স ক্লাবে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক আমার সংবাদ এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খোলা কাগজ ও চ্যানেল এস প্রতিনিধি এস এম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক দৈনিক পত্রদূত প্রতিনিধি এম আইয়ুব হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মোজাফ্ফর হোসেন পলাশ।

রিপোর্টার্স ক্লাবের ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক এবং অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নতুন সূর্য’র সম্পাদক আরিফুল হক চৌধুরীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা দৈনিক আমার সংবাদ পত্রিকার ভূয়সী প্রশংসা করে বলেন, সত্যের সন্ধানে প্রতিদিন-এই স্লোগানকে সামনে রেখে, অন্যায়ের সঙ্গে আপোষ না করে পত্রিকাটির সম্পাদক হাশেম রেজার দূরদর্শী নেতৃত্বে সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে দৈনিক আমার সংবাদ।

দৈনিক আমার সংবাদ পরিবারের উত্তোরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাতের পর আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হামিদুর রহমান।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুগান্তরের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, গ্রামের কাগজ প্রতিনিধি মোস্তফা হোসেন বাবলু, ঢাকা প্রতিদিনের গোলাম রসুল, কাফেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম, দক্ষিনের মশাল প্রতিনিধি জিএম জিয়া, আজকের পত্রিকার ফারুক হোসেন রাজ, দৈনিক নতুন সূর্য’র সহ-সম্পাদক মোর্তজা হাসান, ব্যবসায়ী মঞ্জুরুল করিম, পত্রিকা পরিবেশক রেজাউল ইসলাম বাবু প্রমূখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।