বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় সেবা বাংলাদেশ অর্গানাইজেশনের আয়োজনে ডাস্টবিন বিতরণ
কলারোয়ায় সেবা বাংলাদেশ অর্গানাইজেশনের আয়োজনে ডাস্টবিন বিতরণ

কলারোয়ায় সেবা বাংলাদেশ অর্গানাইজেশনের আয়োজনে ডাস্টবিন বিতরণ


স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ায় সেবা বাংলাদেশ অর্গানাইজেশনের আয়োজনে হোটেল, চায়ের দোকানীদের মাঝে শতাধিক ময়লা ফেলার ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
বুধবার (২২মার্চ) সকালে বেলা সাড়েটায় উপজেলা অডিটোরিয়ামে এ ডাষ্টবিন বিতরণ করা হয়। কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার দোকানীদের মাঝে এ ডাষ্টবিন বিতরণের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় উপস্থিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নিলা,ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কেরালকাতা ইউপি চেয়ারম্যান ভিপি মোরশেদ আলী, সেবা বাংলাদেশের প্রতিনিধি সোলাইমান, বজলুর রহমান, রবিউল ইসলাম, মাহমুদুল হাসান, রেজাওয়ান কবির, সেরাফিন মন্ডল ।
সেবা বাংলাদেশের প্রতিনিধি সোলাইমান বলেন-“ডাস্টবিন ব্যবহার করি,পরিবেশ রক্ষা করি” এই প্রতিপাদ্যে ডাস্টবিন বিতারণ করা হয়েছে।
তিনি আরো বলেন, কাজটি ক্ষুদ্র মনে হতে পারে। কিন্তু ছোট ছোট পরিবর্তনই একদিন বয়ে আনবে বড় ইতিবাচক পরিবর্তন। চায়ের দোকানদার ও হোটেল রেস্টুরেন্টে বিতরণ করা হলো ময়লা রাখার ডাষ্টবিন। সেবা বাংলাদেশ মানুষের সু-স্বাস্থের জন্য কাজ করে যাবে। আমাদের এ কার্যক্রম ভবিষ্যৎ আরো সুদূর প্রসারিত হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।