বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ভূমিহীনদের মাঝে ঘর হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং
কলারোয়ায় ভূমিহীনদের মাঝে ঘর হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং

কলারোয়ায় ভূমিহীনদের মাঝে ঘর হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা জেলার কলারোয়ায় আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রায়ণ-২ প্রকল্পের তৃতীয় ও চতুর্থ পর্যায়ের নির্মিত ঘরসমূহের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার বলেন, কলারোয়া উপজেলায় সর্বশেষ হাল নাগাদকৃত ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার সংখ্যা ৩৭৫ টি। ১ম, ২য় ও ৩য় পর্যায় মোট ২২০ টি গৃহহীন পরিবারকে ইতিমধ্যে পাকাঘর ও ভূমির দলিল প্রদান করা হয়েছে। আগামী ২২ মার্চ প্রকল্পের ৪র্থ পর্যায়ে নির্মিত ১১৫ টি‍‍ পাকাঘর উপকারভোগী পরিবারকে হস্তান্তর করা হবে। প্রতিটি গৃহ নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫শ’ টাকা। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা রাকিবুল হাসান। প্রসঙ্গত,আগামী ২২ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশ ব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির মালিকানাসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।