
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
রোববার (২ এপ্রিল) বিকালে বলফিল্ড সংলগ্ন শহীদ মিনারের সামনে মহাসড়কে পথ চলতি মানুষের মাঝে ওই ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা এ্যাড: শেখ কামাল রেজা, উপদেষ্টা প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, উপদেষ্টা প্রধান শিক্ষক মুজিবুর রহমান, উপদেষ্টা সমাজসেবক এনায়েত খান টুন্টু, সাংবাদিক আলহাজ্ব আজাদুর রহমান খান চোধুরী পলাশ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সংঘের সভাপতি আফজাল ফোয়াদ অভি, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন বাবু, কর্মকর্তা সাংবাদিক ফারুক রাজ, কর্মকর্তা আহছানউল্লা সানি, সুজন, জাওয়াত, আলমগীর সহ সদস্যবৃন্দ ।
পবিত্র মাহে রমজানের ১০ম দিনে সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়া প্রবাসী এস এম আলতাফ হোসেন লাল্টু ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকা প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিকের আন্তরিক সহযোগিতায় ৫ শতাধিক মুসুল্লীদের মাঝে ওই প্যাকেটজাত ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানা যায়। পরে প্রিমিয়ার ছাত্র সংঘের অস্থায়ী কার্যালয়ে কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করা হয়।