
মোঃ আলামিন ইসলাম,কয়রা(খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে।
গতকাল ভোর ৫টার সময় কয়রা উপজেলার ৪নং লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে মাংস উদ্ধার করা হয়।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানের সময় পুলিশের উপস্থিত টের পেয়ে একটি ব্যাগ ফেলে কয়েক ব্যক্তি পালিয়ে যায়।পরে ব্যাগটি উদ্ধার করে ব্যাগের মধ্যে ৬কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়, কয়েক দিনের ব্যবধানে থানা পুলিশ অভিযান চালিয়ে কয়েক দফায় মাংস উদ্ধারসহ আসামি আটক করছে।
এ ব্যাপারে কয়রা থানার ওসি এবিএমএস দোহা বিপিএম বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইন মামলা দায়ের করা হয়েছে, উদ্ধারকৃত মাংস আদালত চত্বরে মাটিতে পুঁথি রেখে নষ্ট করা হয়েছে, হরিণ শিকারের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে